Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি, শিল্পতালুকের জমি দিচ্ছে নবান্ন

শিল্পতালুক গড়তে ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগমকে জমি দিতে চলেছে নবান্ন। ৪২.৬১ একর জমির উপর গড়ে ওঠা এই শিল্প তালুকে অন্তত চার হাজার নয়া কর্মসংস্থান হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

লক্ষ্য ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি,  শিল্পতালুকের জমি দিচ্ছে নবান্ন
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পতালুক গড়তে ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগমকে জমি দিতে চলেছে নবান্ন। ৪২.৬১ একর জমির উপর গড়ে ওঠা এই শিল্প তালুকে অন্তত চার হাজার নয়া কর্মসংস্থান হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement

রাজ্য প্রশাসন সূত্রের খবর, আলিপুরদুয়ারের এথেলবাড়িতে এই জমি দেওয়া হচ্ছে। ভূমি সংস্কার দপ্তর মাত্র এক টাকার বিনিময়ে নিগমকে এই জমি লিজে দিচ্ছে বলেই জানা গিয়েছে। রবিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি দেশের বেকারত্বের সমস্যা ঘোচাতে কোনো দিশা দেখাতে পারেনি বলেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। এই পরিস্থিতিতে রাজ্যের যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দিতে শিল্পতালুকের জমি দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

অভিজ্ঞ আমলাদের মতে, ৪২ একর জমিতে ক্ষুদ্রশিল্পের অন্তত ৩০ থেকে ৪০টি সংস্থা ইউনিট বা কারখানা চালু হবে। ক্ষুদ্রশিল্প শ্রমনিবিড় হওয়ায় একেকটি ইউনিটে অন্তত ৭০ থেকে ১০০ জনের কাজের সুযোগে তৈরি হবে। ফলে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অন্তত চার হাজার কর্মসংস্থান হবেই।

ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগমকে জমি দেওয়ার ক্ষেত্রে একটি শর্তও রাখা হচ্ছে। নিখরচায় এই জমি তাদের লিজ দেওয়া হচ্ছে। ফলে জমি বাবদ আদায় হওয়া রাজস্ব তাদের জমা দিয়ে দিতে হবে রাজ্যের কোষাগারে। এছাড়া পশ্চিম বর্ধমানে একটি বেসরকারি স্টিল কোম্পানির ইউনিট পর্যন্ত রেললাইন পাততে প্রায় সাড়ে পাঁচ একর জমি দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবার পশ্চিম মেদিনীপুর জেলায় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য জমি হস্তান্তরের বিষয়টিও শীঘ্রই অনুমোদিত হতে চলেছে বলেই সূত্রের খবর।

সম্পর্কিত সংবাদ