Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হোর্ডিংয়ে বড় হরফে শোভা পাচ্ছে তামিল, ইংরেজি! চোখেই পড়ছে না বাংলা, রেস্টুরেন্টের বিরুদ্ধে পদক্ষেপ

বাংলা ভাষাকে ‘অবমাননা’-র অভিযোগ। শহরের একটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা।

হোর্ডিংয়ে বড় হরফে শোভা পাচ্ছে তামিল, ইংরেজি! চোখেই পড়ছে না বাংলা, রেস্টুরেন্টের বিরুদ্ধে পদক্ষেপ
  • ১৮ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাংলা ভাষাকে ‘অবমাননা’-র অভিযোগ। শহরের একটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা। অভিযোগ, হোর্ডিংয়ে তামিল ও ইংরেজি ভাষায় ওই রেস্টুরেন্টের নাম বড় বড় অক্ষরে লেখা থাকলেও বাংলা ভাষায় খুদে অক্ষরে লেখা রয়েছে। যা চোখে প্রায় না পড়ার মতোই। অন্য ভাষায় যেখানে বড় অক্ষরে রেস্টুরেন্টের নাম লেখা রয়েছে সেখানে বাংলায় কেন খুদে অক্ষরে লেখা হল তা নিয়ে আজ, সোমবার প্রতিবাদে সরব হয় একটি সংগঠন। ফলে ভাষা-বিতর্কে রীতিমতো অস্বস্তিতে পড়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। 

Advertisement

এদিন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, যাঁরা বাংলায় থেকে বাংলা ভাষা ব্যবহারে কুণ্ঠা বোধ করেন তাঁরাই বাংলার বিরোধী বলে আমরা মনে করি। ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হোর্ডিংয়ে অন্যান্য ভাষায় বড় হরফে দোকানের নাম লিখলেও বাংলায় অতি ক্ষুদ্র হরফে লিখেছে। যা বাংলা ভাষাকে অবমাননা করার সামিল বলেই আমরা মনে করছি।

অন্যদিকে, পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সাতদিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যেই ওই হোর্ডিং বদলাতে হবে। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে বড় হরফে হোর্ডিংয়ে দোকানের নাম লিখতে হবে। অন্য ভাষা থাকুক, তাতে আপত্তি নেই। কিন্তু সবার উপরে বাংলা ভাষায় লিখতে হবে এবং তা সবচেয়ে বড় হরফেই লিখতে হবে। না হলে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব। পুরসভার হুঁশিয়ারির পর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অবশ্য দ্রুত দোকানের বোর্ড বদলের আশ্বাস দিয়েছে।

এদিকে মহালয়া থেকে শহরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জলপাইগুড়ি পুরসভার তরফে। এনিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, শহরে যত দোকান, শপিংমল রয়েছে, সবাইকে প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে। অন্য ভাষা থাকুক, কিন্তু বাংলায় সবচেয়ে বড় করেই লেখা থাকতে হবে। কোনওভাবে বাংলা ভাষার অমর্যাদা হলেই আমরা পুরসভার তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মহালয়া থেকে এ ব্যাপারে নির্দেশ কার্যকর হবে।

সম্পর্কিত সংবাদ