Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জনের বিপরীতে তামান্না

অভিনেতা জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।

জনের বিপরীতে তামান্না
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অভিনেতা জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার রাকেশ মারিয়ার বায়োপিক পরিচালনা করতে চলেছেন রোহিত শেটি। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জন। শোনা যাচ্ছে, এই সিনেমায় জনের বিপরীতে অভিনয় করবেন তামান্না। রাকেশ মারিয়ার স্ত্রী প্রীতি মারিয়ার ভূমিকায় অভিনয় করবেন তিনি। সবরকম পরিস্থিতিতে স্ত্রীকে পাশে পেয়েছেন রাকেশ। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় তাঁর সাপোর্ট সিস্টেম ছিলেন  প্রীতি। এধরনের ইতিবাচক চরিত্রের প্রস্তাব পেয়ে খুশি তামান্না। এর আগেও জনের বিপরীতে কাজ করেছিলেন তিনি। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভেদা’ ছবিতে জনের স্ত্রী হিসেবে দেখা যায় তামান্নাকে। তবে সেটি ছিল ক্যামিও চরিত্র। দীর্ঘদিন ধরে পুলিস জগৎ নিয়ে কাজ করছেন রোহিত। তবে প্রথমবার কোনও বাস্তব জীবনের চরিত্রকে পর্দায় তুলে আনবেন তিনি। রাকেশের আত্মজীবনী ‘লেট মি সে ইট নাও’ অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। এখনও ছবির নাম চূড়ান্ত না হলেও ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়েছে বলে খবর। এই মুহূর্তে তামান্না ব্যস্ত রযেছেন ‘রেইড ২’ ছবির কাজে। ছবিতে একটি বিশেষ নাচের দৃশ্যে অভিনয় করছেন তিনি। এছাড়াও ‘নো এন্ট্রি ২’ ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ