Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

তামান্নার একতরফা ভালোবাসা

সদ্য প্রেম ভেঙেছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। অন্তত বলিপাড়ার গুঞ্জন তেমনই। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তামান্না। সদ্য তাঁদের বিচ্ছেদ জল্পনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। এই আবহে প্রথমবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন নায়িকা।

তামান্নার একতরফা ভালোবাসা
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সদ্য প্রেম ভেঙেছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার। অন্তত বলিপাড়ার গুঞ্জন তেমনই। অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তামান্না। সদ্য তাঁদের বিচ্ছেদ জল্পনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। এই আবহে প্রথমবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন নায়িকা। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি। তা সত্ত্বেও তাঁর মন্তব্য নতুন করে বিচ্ছেদ গুঞ্জন বৃদ্ধি করেছে। সদ্য এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। শর্তহীন। ভালোবাসা সবসময়ই একতরফা।’ নায়িকার মতে, দু’জন মানুষ একে অপরকে নিজেদের মতো করে ভালোবাসেন। সেখানে ব্যক্তি রসায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘আমি যাঁকে ভালোবাসব, তাঁকে মুক্ত বিহঙ্গের মতো রাখব’, বলছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘লাস্ট স্টোরি ২’-এর সেট থেকে নাকি তামান্না ও বিজয়ের প্রেমপর্বের সূত্রপাত। একাধিকবার নিজেদের সম্পর্কের প্রকাশ্যে কথা স্বীকার করেছিলেন তাঁরা। তবে বিচ্ছেদ প্রসঙ্গে এখনও কেউই সরাসরি মুখ খোলেননি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ