Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

তামান্নার অ্যাডভেঞ্চার

অ্যাডভেঞ্চার ধর্মী একটি ছবিতে জুটি বাঁধছেন অজয় দেবগণ ও সঞ্জয় দত্ত। জগন শক্তি পরিচালিত এই সিনেমার শ্যুটিং শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকে।

তামান্নার অ্যাডভেঞ্চার
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অ্যাডভেঞ্চার ধর্মী একটি ছবিতে জুটি বাঁধছেন অজয় দেবগণ ও সঞ্জয় দত্ত। জগন শক্তি পরিচালিত এই সিনেমার শ্যুটিং শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকে। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘রেঞ্জার’। জানা গিয়েছে, সদ্য ছবিতে যোগ দিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনেতা বিজয় ভর্মার সঙ্গে বিচ্ছেদ জল্পনার কারণে শিরোনামে রয়েছেন নায়িকা। এই আবহে তাঁর নতুন কাজের খবর সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। শোনা যাচ্ছে, এপ্রিলের গোড়া থেকে ছবির শ্যুটিং শুরু করবেন তিনি। ইতিমধ্যে চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী। পরিচালক জগনের সঙ্গে একাধিক স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছেন তামান্না। যদিও তাঁর চরিত্র প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা। তবে তামান্না অভিনীত চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ছবিতে। অ্যাডভেঞ্চার ধর্মী ছবিতে কাজ করতে সবসময়ই পছন্দ করেন নায়িকা। তাই এই ছবি যে তাঁর কেরিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ, তা ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন তামান্না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ