Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দাবা খেলা নিষিদ্ধ করল তালিবান

ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে নারীদের স্বাধীনতায় কোপ বসিয়েছে তালিবান প্রশাসন। তা নিয়ে সমালোচনা কম হয়নি।

দাবা খেলা নিষিদ্ধ করল তালিবান
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

কাবুল: ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে নারীদের স্বাধীনতায় কোপ বসিয়েছে তালিবান প্রশাসন। তা নিয়ে সমালোচনা কম হয়নি। এবার ধর্মের দোহাই দিয়ে দাবা খেলাকেও নিষিদ্ধ করল কাবুল। সম্প্রতি একথা ঘোষণা করেছে তালিবানের ধর্মীয় নীতি বিষয়ক মন্ত্রক। তাদের দাবি, দাবা খেলা শরিয়তি আইনের পরিপন্থী। পাশাপশি দেশের দাবা ফেডারেশনের যাবতীয় কার্যকলাপও বন্ধ করা হয়েছে। ১১ মে এবিষয়ে বিবৃতি  দিয়েছে সেদেশের ক্রীড়া মন্ত্রক। তারা জানিয়েছে. দেশে দাবা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ধর্মীয় নীতি মেনে না চললে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ