Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাংলার উৎপাদন শিল্পে আগ্রহী তাইওয়ানের শিল্প প্রতিনিধিদলের

এরাজ্যের উৎপাদন শিল্পে আগ্রহ প্রকাশ করল তাইওয়ান। সেদেশ থেকে ৩০ জনের একটি বাণিজ্য প্রতিনিধি দল সম্প্রতি কলকাতায় আসে। তারা আসে তাইপেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লিয়াজঁ অফিসের উদ্যোগে।

বাংলার উৎপাদন শিল্পে আগ্রহী  তাইওয়ানের শিল্প প্রতিনিধিদলের
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যের উৎপাদন শিল্পে আগ্রহ প্রকাশ করল তাইওয়ান। সেদেশ থেকে ৩০ জনের একটি বাণিজ্য প্রতিনিধি দল সম্প্রতি কলকাতায় আসে। তারা আসে তাইপেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লিয়াজঁ অফিসের উদ্যোগে। প্রতিনিধি দলে ছিলেন ১৬টি তাওয়ান সংস্থার ডিরেক্টর। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে তাঁরা দেখা করেন। শিল্প সংক্রান্ত মত বিনিময় হয়। পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বাড়ানো সম্ভব, তাঁদের মধ্যে কথা হয় সেই বিষয়ে। জানিয়েছেন বণিকসভাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায় ও ডেপুটি সেক্রেটারি সুকন্যা বসু। শুভাশিসবাবু জানান, কলকাতার কাছে একটি নামী প্লাইউড সংস্থার কারখানায় যায় প্রতিনিধি দলটি। ওই শিল্পের প্রযুক্তি নিয়েও আগ্রহের কথা জানিয়েছেন তাইওয়ানের শিল্পকর্তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ