Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

খল চরিত্রে টাবু

খল চরিত্রে অভিনয় করবেন টাবু। দক্ষিণী পরিচালক পুরী জগন্নাথের পরবর্তী ছবিতে কাজ করছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতিও।

খল চরিত্রে টাবু
  • ১২ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

• খল চরিত্রে অভিনয় করবেন টাবু। দক্ষিণী পরিচালক পুরী জগন্নাথের পরবর্তী ছবিতে কাজ করছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনয় করছেন বিজয় সেতুপতিও। শোনা যাচ্ছে, এই সিনেমায় সম্পূর্ণ নতুন রূপে ধরা দেবেন তিনি। ইতিমধ্যে ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন টাবু। এই প্রথম নয়, ‘মকবুল’, ‘অন্ধাদুন’-এর মতো ছবিতেও ধূসর চরিত্রে দেখা গিয়েছিল টাবুকে। তবে এবারে নতুন লুকে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এই মুহূর্তে চিত্রনাট্যের কাজ চলছে। তা শেষ হলেই শ্যুটিং শুরু করবেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে এই সিনেমা। এদিকে, টাবুর হাতে রয়েছে ‘দৃশ্যম ৩’ও। এই ছবিটি নাকি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। ফলে দর্শকের জন্য চমকের কোনও অভাব থাকবে না, এমনই মত নির্মাতাদের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ