Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

২৬টি ট্রাফিক গার্ডে ৫২ নতুন সার্জেন্ট

২৬টি ট্রাফিক গার্ডে ৫২ নতুন সার্জেন্ট
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য কলকাতা পুলিসে যোগ দেওয়া ৯৯ জন সার্জেন্টের মধ্যে ৫২ জনকে বুধবার শহরের ২৬টি ট্রাফিক গার্ডে পোস্টিং দেওয়া হল। আজ, বৃহস্পতিবার এই সার্জেন্টরা ট্রাফিক গার্ডে কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এর ফলে ট্রাফিক গার্ডগুলিতে অফিসারের ঘাটতি কিছুটা হলেও মিটবে। ২৭ নভেম্বর হাওড়ার ডুমুরজলায় কলকাতা পুলিস ট্রেনিং অ্যাকাডেমিতে ট্রেনিং শেষ করে পাসিং আউট প্যারেডের পর এই সার্জেন্টরা  বাহিনীতে যোগ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ