সংবাদদাতা, তারকেশ্বর: হুগলি গ্রামীণ পুলিসের ধনেখালি থানা ২৫টি মোবাইল উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল মঙ্গলবার। ধনেখালি থানার সাইবার ডেস্কের পুলিসকর্মীরা তৎপরতার সঙ্গে ২৫ দিনের মধ্যে অভিযোগ হওয়া মোট ২৫টি ফোন উদ্ধার করেন। খোয়া যাওয়া মোবাইলগুলি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত সকলে। ধনেখালি থানার পুলিস কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
Advertisement
জেলা জুড়ে প্রায় প্রত্যেকটি থানায় একাধিক খোয়া যাওয়া ফোন তাদের প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিসের সাইবার বিভাগ।
এর আগে ৩ অক্টোবর হুগলি গ্রামীণ পুলিসের স্পেশাল অপারেশন বিভাগ ৮২টি মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছিল। -নিজস্ব চিত্র
এর আগে ৩ অক্টোবর হুগলি গ্রামীণ পুলিসের স্পেশাল অপারেশন বিভাগ ৮২টি মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছিল। -নিজস্ব চিত্র