Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামীজির ১৬৪তম জন্মতিথি পালিত

শনিবার স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হল রাজ্যজুড়ে। উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দের জন্মভিটা সিমলা, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আলমবাজার মঠ, বরানগর মঠ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়।

স্বামীজির ১৬৪তম জন্মতিথি পালিত
  • ১১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: শনিবার স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হল রাজ্যজুড়ে। উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দের জন্মভিটা সিমলা, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, আলমবাজার মঠ, বরানগর মঠ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়। স্বামীজির জন্মভিটায় (রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র) সকাল সাড়ে পাঁচটায় স্বামীজির জন্মস্থানে মঙ্গলারতির ম঩ধ্যে দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। সকাল ন’টায় শুরু হয় বিশেষ পুজো‑পাঠ। দুপুরে ছিল  প্রসাদ বিতরণ। সন্ধ্যায় প্রার্থনার পরই শুরু হয় আলোচনা সভা। স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী নিয়ে বক্তব্য রাখেন পৈতৃক ভিটার সম্পাদক  স্বামী জ্ঞানলোকানন্দ। স্বামী বিবেকানন্দের ১৬৪তম আবির্ভাব দিবস উপলক্ষে শনিবার বেলুড় মঠে দিনভর উৎসব পালিত হয়। মঠের প্রাচীন প্রথা অনুসারে জন্মতিথিতেই এই বিশেষ দিনটি পালন করা হয়  ভোর থেকেই মঠ চত্বর জুড়ে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।

Advertisement

আবির্ভাব দিবস উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত মঠ সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেও দিনটি উপলক্ষ্যে নরনারায়ণ সেবা হয়। দিনভর যজ্ঞ ও পুজোপাঠ হয়েছে। অনুষ্ঠান হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশনেও।
পৈতৃক বাটি সূত্রে জানা গিয়েছে, আগামী ১২ জানুয়ারি সকালে মঠ বাড়ির সামনে এক এক সুসজ্জিত শোভাযাত্রা বার হবে। ওই শোভাযাত্রা উত্তর কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করবে। বেলুড় মঠেও এদিন দিনভর নানা দিনভর এদিকে, শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম মঠ বরানগর মঠেও এদিন স্বামীজির শুভ জন্মতিথি উৎসব সাড়ম্বরে পালিত হয়। স্বাগত ভাষণ দেন মঠের অধ্যক্ষ স্বামী বামনানন্দ।                                                                                                                                       

সম্পর্কিত সংবাদ