Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সিকিমকে সাহায্যের বার্তা শুভেন্দুর

বাংলা-সিকিমের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় বসলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সিকিমের প্রশাসনিক প্রধান প্রেম সিং তামাং।

সিকিমকে সাহায্যের বার্তা শুভেন্দুর
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা-সিকিমের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় বসলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সিকিমের প্রশাসনিক প্রধান প্রেম সিং তামাং। এরাজ্যে পালাবদলের পর বাংলা-সিকিমের মধ্যে পারস্পরিক সম্পর্ক নয়া দিশা পেতে চলেছে। নবান্ন সূত্রের দাবি, সিকিম অর্থনীতির একটা বড়ো ক্ষেত্রজুড়ে রয়েছে পর্যটন। এক্ষেত্রে বাংলা পড়শি রাজ্যের ক্ষেত্রে সহায়কের ভূমিকা পালন করে। কারণ, ফি-বছর সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বঙ্গবাসীর ভিড় লেগে থাকে। এক্ষেত্রে দুই রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন অত্যন্ত জরুরি। পরিবহণ, থাকার ব্যবস্থা, নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সেরেছেন। শুভেন্দু এক্ষেত্রে সিকিম সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে, গাড়ির পারমিটসহ আন্তঃরাজ্য কয়েকটি বিষয়ে পূর্বতন সরকারের অনমনীয় দৃষ্টিভঙ্গি দুই রাজ্যের মধ্যে সম্পর্ককে শীতল স্তরে নিয়ে গিয়েছিল। তা থেকে বেরিয়ে দুই রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করবে বলে বার্তা দিয়েছেন শুভেন্দুবাবু। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ