Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারত সেবাশ্রমের হাসপাতালের প্রশংসায় শুভেন্দু

পৈলানে ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারত সেবাশ্রমের হাসপাতালের প্রশংসায় শুভেন্দু
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পৈলানে ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এখানকার নিউরো আইসিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, রাজনৈতিক কারণে অথবা ধর্ম বাঁচাতে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, অথচ কোনো সরকারি হাসপাতালে যেতে পারেননি বা সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি, সেইসব মানুষের জন্য ছিল এই হাসপাতাল। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এদিন এই হাসপাতালের উন্নতির জন্য একাধিক দাবি রাখেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা। তার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালকে আধুনিক করার জন্য যতটুকু সাধ্যের মধ্যে করার, তা তিনি করবেন। তাঁর সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে। তবে এখানেও বিগত সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগের সরকারের সময় আইন মানা হতো না। ছিল আমিত্ব ভাব, অহং প্রভৃতি। নতুন সরকার জনগণের সরকার। এমন কিছু এই সরকার করবে না, যাতে কারও অসুবিধা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ