Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সুশীলার স্বামীর অতীত জড়িয়ে বিমান ছিনতাই কাণ্ডে, যাত্রী ছিলেন মালা সিনহা

অগ্নিগর্ভ নেপালের হাল ধরবেন কে? একাধিক নাম নিয়ে চলছে চর্চা। তাঁদের মধ্যে অন্যতম সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকি।

সুশীলার স্বামীর অতীত জড়িয়ে বিমান ছিনতাই কাণ্ডে, যাত্রী ছিলেন মালা সিনহা
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

কাঠমাণ্ডু: অগ্নিগর্ভ নেপালের হাল ধরবেন কে? একাধিক নাম নিয়ে চলছে চর্চা। তাঁদের মধ্যে অন্যতম সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকি। ২০১৬ সালের ১১ জুলাই নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে অবাক করা বিষয় হল, নেপালে প্রথম বিমান ছিনতাইকাণ্ডে জড়িয়েছিল তাঁর স্বামী দুর্গাপ্রসাদ সুবেদির নাম। ওই বিমানে আবার সওয়ার ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহা। 

Advertisement

১৯৭৩ সালের ১০ জুন। বিরাটনগর থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি উড়ান। বিমানটিতে মোট ১৯ জন যাত্রী ছিলেন। শুধু তাই নয়, বিরাটনগরের একটি ব্যাঙ্ক থেকে ৩০ লক্ষ টাকা বিমানে করে কাঠমাণ্ডু নিয়ে আসা হচ্ছিল। ছিনতাইকারীদের উদ্দেশ্য ছিল, ছিনতাইয়ের পর ওই টাকা নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে ব্যয় করা। বিমানটি যাত্রাপথ পরিবর্তন করে বিহারের ফোর্বসগঞ্জে অবতরণ করায় ছিনতাইকারীরা। সেই টাকা গাড়িতে করে দার্জিলিং পাঠানো হয়। পরে বিমান ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে মুম্বইয়ে দুর্গাপ্রসাদ সুবেদি সহ তাঁর সহযোগীরা ধরা পড়ে যায়। তাঁদের দু’বছরের কারদণ্ড দেয় আদালত। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় তাঁরা মুক্তি পান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ