Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্ত্রী দেবীশাকে কৃতিত্ব সূর্যের

একটা ইনিংস পাল্টে দিয়েছে আবহ। শুক্রবার রায়পুরে ঝোড়ো হাফ-সেঞ্চুরির পর সূর্যকুমার যাদবের কাঁধ থেকে নেমেছে বোঝা। কুড়ি ওভারের বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা বাড়িয়ে তুলছে আত্মবিশ্বাস।

স্ত্রী দেবীশাকে কৃতিত্ব সূর্যের
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: একটা ইনিংস পাল্টে দিয়েছে আবহ। শুক্রবার রায়পুরে ঝোড়ো হাফ-সেঞ্চুরির পর সূর্যকুমার যাদবের কাঁধ থেকে নেমেছে বোঝা। কুড়ি ওভারের বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা বাড়িয়ে তুলছে আত্মবিশ্বাস। এর নেপথ্যে স্ত্রী দেবীশা শেঠিকে কৃতিত্ব দিলেন সূর্য। বোর্ডের পোস্ট করা এক ভিডিওতে ঈশান কিষানের সঙ্গে আলাপচারিতায় ভারত অধিনায়ক বলেছেন, ‘এই ইনিংসটা দারুণ স্বস্তির। নিজেকে অনেক হালকা লাগছে।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘কখনও কখনও ব্যাটে ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে দেখেছি যে, সেখানেও একজন কোচ বসে রয়েছে। সে হল আমার স্ত্রী। ক্রিজে গিয়েই ব্যাট চালানো নয়, বরং বারবার থিতু হওয়ার পরামর্শ দিয়ে এসেছে। আমার মানসিকতা কেমন সেটা সবচেয়ে ভালো জানা ওরই। সেজন্যই পরামর্শটা মনে ছিল। শুরুতে সতর্ক ছিলাম। হুড়োহু঩ড়ি করব না, সময় নেব সেট হতে— ঠিক করে রেখেছিলাম। নাগপুরে সেভাবে খেলি। রায়পুরেও সেটাই করলাম।’

Advertisement

ভিডিও’তে ৩৬০ ডিগ্রি ব্যাটার আরও বলেন, ‘নেটে ভালোই ব্যাট করছিলাম। কিন্তু ম্যাচে রান আসছিল না। ফলে আত্মবিশ্বাসে ঘাটতি থাকছিল। সিরিজ শুরুর আগে দুই-তিন দিন বিশ্রাম পেয়েছিলাম। তখন বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়া থেকে পুরো বিচ্ছিন্ন থাকি। গত তিন সপ্তাহ প্র্যাকটিস ভালোই হয়েছিল। ফলে কিউয়িদের বিরুদ্ধে সিরিজের জন্য মানসিকতা একদম ঠিকঠাক ছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ