Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিমানবন্দর লাগোয়া বহুতলের উচ্চতা  নিয়ে চলছে সমীক্ষা, শীঘ্রই পদক্ষেপ

বিমানবন্দর সংলগ্ন বহুতলের উচ্চতা কতটা হতে পারে? তা নিয়ে সমীক্ষা চলছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিমানবন্দর লাগোয়া বহুতলের উচ্চতা  নিয়ে চলছে সমীক্ষা, শীঘ্রই পদক্ষেপ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিমানবন্দর সংলগ্ন বহুতলের উচ্চতা কতটা হতে পারে? তা নিয়ে সমীক্ষা চলছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন অসামরিক বিমানমন্ত্রী কে রামমোহন নাইড়ু। দেশে বর্তমানে ১৬৫টি বিমানবন্দর রয়েছে। এছাড়াও আগামী পাঁচ বছরে আরও ৫০টি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অবস্থায় মুম্বই, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের মতো বড় শহরে বিমানবন্দর লাগোয়া বহুতলের উচ্চতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণেই এক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া দরকার, তা নিয়ে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চলছে। বিশেষজ্ঞদের মতামত মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

Advertisement

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি দল দেশের সব বড়ো শহরই পরিদর্শন করছে। রিপোর্ট প্রস্তুত হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ