সাধনা সেন্টার ফর পারফর্মিং আর্টস এর চতুর্থ বার্ষিক নৃত্য উৎসব ‘সমর্পণ’ সম্প্রতি অনুষ্ঠিত হল জ্ঞানমঞ্চে। কত্থক সম্রাট পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে যোগদান করেছিলেন কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পীরা। শাহিদ ওয়ার্সি, শতাব্দী ভট্টাচার্য, রাজেশ্বরী সিংহ রায়, সঙ্গীতা বিশ্বাস, সন্দীপ সরকার, বিপাশা সেনের নৃত্য পরিবেশনার দর্শকের নজর কাড়ে। এদিনের অনুষ্ঠানে শিশুশিল্পী হিসেবে সোমঋক ও জ্ঞানভির আবৃত্তি পরিবেশনায় ছিল সত্যজিৎ রায় অনূদিত এডওয়ার্ড লিয়রের লিমেরিক কবিতা ‘পাপাঙ্গুল’। অমৃতা পণ্ডিত এবং সৌরভ চক্রবর্তীর পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পূজারিণী’ কবিতাটি। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার সুব্রত পণ্ডিত।



