Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে প্রার্থী তালিকায় চমক, বসিরহাটেও গেরুয়ার নতুন মুখ

উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার বিকেলে নাম ঘোষণা হতেই বারাসত ও বসিরহাটে চমক দিল বিজেপি।

বারাসতে প্রার্থী তালিকায় চমক, বসিরহাটেও গেরুয়ার নতুন মুখ
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার বিকেলে নাম ঘোষণা হতেই বারাসত ও বসিরহাটে চমক দিল বিজেপি। বারাসত বিধানসভায় কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন শংকর চট্টোপাধ্যায়। শংকরের আগেও বারাসত কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে পরাজিত হন। এবার ফের তাঁকেই প্রার্থী করল দল। দীর্ঘদিনের পোড়খাওয়া এই নেতাকে প্রার্থী করায় দলের কর্মীরা উচ্ছ্বসিত। নাম ঘোষণার পরেই তিনি প্রচারের কাজ শুরু করেছেন।

Advertisement

প্রার্থী তালিকা প্রকাশের আগে ও পরে বারাসতের হরিতলা মোড়ে বিজেপি অফিসের বাইরেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ে। তাঁর বিপক্ষে তৃণমূলেরও হেভিওয়েট প্রার্থী সব্যসাচী দত্তও প্রচারে ঝড় তুলেছেন। এনিয়ে বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায় বলেন, এই পোস্টার দেওয়াটা তৃণমূলের কাজ। তাঁর দাবি, তৃণমূলের পরাজয় কেবল সময়ের অপেক্ষা। এদিকে বারাসতের শহর তৃণমূলের সভাপতি দেবাশিস মিত্র বলেন, পোস্টারটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সঙ্গে  তৃণমূলের কোনো যোগ নেই। আর বিজেপি বারাসতে জেতার দিবাস্বপ্ন কেন দেখছে, বলতে পারব না।
এদিকে, হাবড়ার বিজেপি প্রার্থী হয়েছেন দেবদাস মণ্ডল। তিনি বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ছিলেন। বাড়ি বনগাঁর মতিগঞ্জ এলাকায়। এবার তাঁকে প্রার্থী করে পদ্মপার্টি চমক দিল বলেই মনে করছেন অনেকে। দেবদাসের বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পাশাপাশি অবিভক্ত জেলার তৃণমূলের সভাপতিও ছিলেন। ফলে, সংগঠন করা দুই নেতার লড়াই হতে চলেছে হাবড়ায়। দেবদাস বলেন, হাবড়া কেন্দ্রে তৃণমূলের পরাজয় নিশ্চিত। এমনিতেই ওরা হেরে আছে হাবড়ায়। মানুষ তৃণমূলকে ভোট দেবেন না। আর তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যে প্রার্থীই হোক, হাবড়া ফের মমতাময় হবে। গণনার দিন দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে।
এবার অশোকনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন চিকিৎসক সুময় হীরা। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী নারায়ণ গোস্বামী। সুময় বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে মানুষ ভোট দেবে না। সারা রাজ্যের মতো এখানেও তৃণমূল হারবে। এই নিয়ে তৃণমূলের এসই সেলের রাজ্যের সাধারণ সম্পাদক গুপি মজুমদার বলেন, উনি যতবার ভোটে দাঁড়ান, ততবারই হারেন। এবারও তাঁর হারের সংখ্যা বাড়বে। অন্যদিকে বসিরহাটে একাধিক কেন্দ্রে ‘নতুন’দের প্রার্থী করেছে বিজেপি। হাড়োয়ার বিজেপি প্রার্থী হয়েছেন ভাস্কর মণ্ডল, মিনাখাঁর রুদ্রেন্দ পাত্র, সন্দেশখালির সনৎ সর্দার, বসিরহাট দক্ষিণে শৌর্য বন্দ্যোপাধ্যায়, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ