Bartaman Logo
২৭ মে, ২০২৬

‘প্রচার পেতেই আদালতে’, প্রশান্ত কিশোরকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

‘বিহারের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আপনি শুধু প্রচার পেতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।’ শুক্রবার বিহারের ভোট বাতিল সংক্রান্ত মামলায় কার্যত এই ভাষায় জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে (পিকে) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।

‘প্রচার পেতেই আদালতে’, প্রশান্ত কিশোরকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

নয়াদিল্লি: ‘বিহারের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আপনি শুধু প্রচার পেতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।’ শুক্রবার বিহারের ভোট বাতিল সংক্রান্ত মামলায় কার্যত এই ভাষায় জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে (পিকে) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রাক্তন ভোট-কুশলীর দায়ের করা মামলাটিও খারিজ করে দিয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

Advertisement

২০২৫ সালের বিহার নির্বাচনের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দিয়েছিল নীতীশ কুমারের সরকার। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই ওই টাকা দেওয়া হয়েছিল বলে জন সুরজ পার্টির অভিযোগ। সেই পদক্ষেপকে ‘ভোট-দুর্নীতির অংশ’ তকমা দিয়ে গোটা নির্বাচনকেই বাতিল করার দাবি তোলেন পিকে। সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। সেই মামলাতেই এদিন প্রচার বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘আপনার দল কত ভোট পেয়েছে? হেরে যাওয়ার পর আপনারা বিচার বিভাগকে ব্যবহার করে প্রচারে থাকতে চাইছেন।’ বিহারে মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। একটি আসনও তারা জেতেনি।

পিকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বাগচী বলেন, ‘আপনি কীভাবে এটা বলতে পারেন? ক্ষমতায় আসলে আপনারাও এই কাজ করবেন।’ বিষয়টি নিয়ে বিহার হাইকোর্টে এই মামলা করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ‘এটা কোনও সর্বভারতীয় বিষয় নয়। রাজ্যে হাইকোর্ট আছে, আগে সেখানে যান।’ -ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ