Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি-কেন্দ্রিক, পরিবর্তন দরকার: এ এস ওকা

সুপ্রিম কোর্ট আদতে প্রধান বিচারপতি-কেন্দ্রিক। দীর্ঘদিন ধরে চলে আসা এই ব্যবস্থা বদলানো উচিত

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি-কেন্দ্রিক, পরিবর্তন দরকার:  এ এস ওকা
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট আদতে প্রধান বিচারপতি-কেন্দ্রিক। দীর্ঘদিন ধরে চলে আসা এই ব্যবস্থা বদলানো উচিত। শুক্রবার এমনটাই দাবি করলেন শীর্ষ আদালতের বিচারপতি এ এস ওকা। এদিন ছিল তাঁর কর্মজীবনের শেষদিন। অবসরের মুখে দাঁড়িয়ে বিচার ব্যবস্থায় সংস্কারের আর্জি জানালেন তিনি। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘হাইকোর্ট কমিটির মাধ্যমে কাজ করে। তবে সুপ্রিম কোর্ট পুরোপুরি প্রধান বিচারপতি-কেন্দ্রিক। এর পরিবর্তন প্রয়োজন। নতুন প্রধান বিচারপতির আমলেই এই পরিবর্তন দেখতে পাবেন আপনারা।’ বিচারপতি ওকা আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আমাদের স্বচ্ছতার পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতির মতামত জানার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন। প্রধান বিচারপতি গাভাইয়ের রক্তে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ।’ উচ্চ আদালতের চিন্তাভাবনা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমাদের দায়রা আদালত ও সাধারণ মানুষের কথা ভাবা উচিত। জেলা আদালতগুলিতে প্রচুর মামলা জমে রয়েছে। কখনই দায়রা আদালতে নিম্ন আখ্যা দেওয়া উচিত নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ