টুলু মণ্ডলকে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পলাতক পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। রা‌জ্য সরকারের পক্ষে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা আপত্তি করলেও তা গ্রাহ্য করল না বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সীল নাগুর বেঞ্চ। জানিয়ে দিল, আগামী ১৭ নভেম্বরের মধ্যে টুলু মণ্ডলকে কলকাতায় ফিরতে হবে। যেদিন তিনি বিদেশ থেকে কলকাতায় ফিরবেন, সেদিন থেকে তিন সপ্তাহের জন্য বহাল থাকবে রক্ষাকবচ। অর্থাৎ তাঁকে গ্রেপ্তার করা যাবে না। 

Advertisement