এসআইআর নিয়ে ফের সুপ্রিম তোপ
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এসআইআর নিয়ে গুচ্ছ শুনানি। তার সবই  প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চে। সেই সময় কমিশনের উদ্দেশে বেঞ্চের প্রশ্ন ছিল, ভোটারদের হয়রানি বা ভয় দেখাতেই কি এসআইআর হচ্ছে? দিল্লিতে এখনই যখন কোনো ভোট নেই, তাহলে এত দ্রুত কেন সেখানে এসআইআর করতে হল? বিচারপতি বাগচীর প্রশ্ন, ‘কোনো ভোটারের গাফিলতির জন্য শাস্তি হিসাবে কি তাঁর ভোটাধিকার স্থায়ীভাবে কেড়ে নেওয়া যায়?’  ব্লক স্তরে বাদ পড়া ভোটারদের তালিকায় স্থানীয় ভাষায় টাঙানোর জন্যও কমিশনকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement