Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

সুপার-অধ্যক্ষ বদল, শূন্যপদ পূরণ বহু মেডিকেল কলেজে, ৫ জেলার সিএমওএইচ-র পদোন্নতি

স্বাস্থ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল হল রাজ্যজুড়ে। স্বাস্থ্যভবন ও বিভিন্ন মেডিকেল কলেজে এই পরিবর্তন হয়েছে।

সুপার-অধ্যক্ষ বদল, শূন্যপদ পূরণ বহু মেডিকেল কলেজে, ৫ জেলার সিএমওএইচ-র পদোন্নতি
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল হল রাজ্যজুড়ে। স্বাস্থ্যভবন ও বিভিন্ন মেডিকেল কলেজে এই পরিবর্তন হয়েছে। বেশ কিছু জায়গায় শূন্যপদ পূরণ হয়েছে। কিছু ক্ষেত্রে হয়েছে বদলি ও পদোন্নতি। অন্তত ৫ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদোন্নতি পেয়ে স্বাস্থ্যভবনের বিভিন্ন শাখার উপ স্বাস্থ্য অধিকর্তা পদে এলেন। সেখানে ১৩টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের প্রশাসনিক পদেও পরিবর্তন হল। যেমন, সাগর দত্ত মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপি-কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার হলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ। চিত্তরঞ্জন সেবাসদনের সুপার পদোন্নতি পেয়ে হলেন সেখানকারই অধ্যক্ষ। অন্যদিকে, মুর্শিদাবাদ মেডিকেলের কার্যনিবাহী অধ্যক্ষকে স্থায়ী অধ্যক্ষের মর্যাদা দেওয়া হল। এন আর এস মেডিকেল কলেজের কার্যনিবাহী অধ্যক্ষ পেলেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব। আরামবাগ মেডিকেল কলেজের সুপার এলেন তমলুক মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে। বর্ধমান মেডিকেলের কার্যনিবাহী অধ্যক্ষ পুরুলিয়ার দেবেন মাহাত মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন। ট্রপিক্যালের সুপার পেলেন উলুবেড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব। এদিকে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন। উলুবেড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হলেন এন আর এস মেডিকেল কলেজের অধ্যক্ষ। এছাড়াও বেশ কিছু বদলি ও পদোন্নতি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও রামপুরহাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের স্বাস্থ্যভবনে প্রশাসন, টিবি, জনস্বাস্থ্য সহ বিভিন্ন শাখায় উপ-অধিকর্তা করে পাঠানো হয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ