Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২৫ অক্টোবর শুরু সুপার কাপ

দেশের শীর্ষ লিগ অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরে। তার আগেই অবশ্য সুপার কাপের দিন ঘোষণা করল ফেডারেশন। শনিবার রাতে জরুরি ভিত্তিতে কার্যকরী সমিতির বৈঠকে বসেন এআইএফএফ কর্তারা।

২৫ অক্টোবর শুরু সুপার কাপ
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শীর্ষ লিগ অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরে। তার আগেই অবশ্য সুপার কাপের দিন ঘোষণা করল ফেডারেশন। শনিবার রাতে জরুরি ভিত্তিতে কার্যকরী সমিতির বৈঠকে বসেন এআইএফএফ কর্তারা। ঠিক হয়েছে, আগামী ২৫ অক্টোবর শুরু হবে সুপার কাপ। ফাইনাল ২২ নভেম্বর। অনেকের কাছেই তা শীর্ষ লিগের ড্রেস রিহার্সাল। সূত্রের খবর, ১৬টি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে ভারতীয় ফুটবল সংস্থা। তবে ভেন্যু এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, গত দু’বার সুপার কাপ হয় ওড়িশায়। পাশাপাশি সুপার কাপে কোন দল খেলবে তা নিয়েও কৌতূহল তুঙ্গে। মুম্বই সিটি, চেন্নাইয়ান এফসি, হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি’র মতো আইএসএলের দলগুলি এখনও ঘর গোছানো শুরুই করেনি। শুধু তাই নয়, নোটিশ দিয়ে কোচ, ফুটবলারের বেতন বন্ধ রাখা হয়েছে। ডুরান্ড কাপেও অংশ নেয়নি বেশ কয়েকটি দল। শোনা যাচ্ছে, আইএসএল নিয়ে জট না কাটলে সুপার কাপেও দল নামাতে অনিচ্ছুক তারা। সবমিলিয়ে সমস্যা থেকেই যাচ্ছে।

Advertisement

এদিকে, ভারতীয় ফুটবলের কমার্শিয়াল পার্টনার স্থির করাও ফেডারেশনের বড় চ্যালেঞ্জ। এদিনই বাজারে ছাড়া হল দরপত্র। জমা দেওয়ার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর। যাবতীয় পদ্ধতি মেনে ১৬ অক্টোবরের মধ্যে কমার্শিয়াল পার্টনারের নাম ঘোষণার কথা। গোটা বিষয়টি দেখভাল করবে তিন সদস্যের কমিটি।

সম্পর্কিত সংবাদ