Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

থ্রিলারে সানি

ফের থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা সানি দেওল। শোনা যাচ্ছে, এই ছবিতে সানির সঙ্গে থাকছেন অভিনেতা অক্ষয় খান্নাও। ২০২৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা

থ্রিলারে সানি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

ফের থ্রিলার ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেতা সানি দেওল। শোনা যাচ্ছে, এই ছবিতে সানির সঙ্গে থাকছেন অভিনেতা অক্ষয় খান্নাও। ২০২৬ সালে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা। ‘হিচকি’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা থাকছেন পরিচালকের দায়িত্বে। লার্জ স্কেলে তৈরি হচ্ছে অ্যাকশন থ্রিলারটি। আপাতত ছবির নাম ঠিক করা হয়েছে ‘ইক্কা’। আগে শোনা গিয়েছিল, হলিউডের বিখ্যাত অ্যাকশন থ্রিলার ‘ডেথ সেনটেন্স’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই চিত্রনট্য লেখা হচ্ছে। তবে এখন খবর, সম্পূর্ণ মৌলিক গল্প বলা হবে ছবিতে। আগামী মাসে মুম্বইয়ে শ্যুটিং শুরু হওয়ার কথা। এই মুহূর্তে একাধিক কাজ রয়েছে সানির হাতে। ‘বর্ডার ২’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। এরপর নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’, রাজকুমার সন্তোষীর ‘লাহোর ১৯৪৭’-ও রয়েছে অভিনেতার ঝুলিতে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ