Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের পৌরাণিক চরিত্রে সানি

ফের পৌরাণিক চরিত্রে কাজ করতে চলেছেন অভিনেতা সানি দেওল।

ফের পৌরাণিক চরিত্রে সানি
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ফের পৌরাণিক চরিত্রে কাজ করতে চলেছেন অভিনেতা সানি দেওল। শোনা যাচ্ছে, এবারও তিনি বজরংবলির ভূমিকায়। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে একই চরিত্রে অভিনয় করছেন তিনি। এই আবহে ইন্ডাস্ট্রির জল্পনা, অঞ্জনীপুত্রকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

ভারতীয় পৌরাণিক কাহিনির গল্পকে অ্যাভেঞ্জার্সের মতো ইউনিভার্সের আকারে তুলে ধরা হবে। নীতেশের ছবিতে সানির পারফরম্যান্স নির্মাতাদের মুগ্ধ করেছে। সে কারণে তাঁকে নিয়ে নতুন করে একটি ছবি করার কথা ভাবা হচ্ছে। মিউজিক্যাল ঘরানার ছবিটির কাজ শুরু হবে শীঘ্রই। ‘গদর ২’-এর হাত ধরে লাইমলাইটে সানি। তাঁর অভিনীত ‘জাট’ও প্রশংসা পেয়েছে। মুক্তির অপেক্ষায় অভিনেতার ‘বর্ডার ২’। এছাড়াও সানি বর্তমানে ব্যস্ত ‘লাহোর ১৯৪৭’, ‘গাবরু’, ‘সুরিয়া’, ‘জাট ২’, ‘কোল কিং’ সহ একাধিক ছবিতে। সঙ্গে রয়েছে ‘রামায়ণ ১ ও ২’।

Advertisement
সম্পর্কিত সংবাদ