Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সানির পরের ছবি

‘কিল’ ছবির পরিচালক নিখিল নাগেশ ভাটের সঙ্গে জুটি বাঁধছেন সানি দেওল। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘বর্ডার ২’। বক্স অফিসে ভালো ব্যবসাও করছে ছবিটি।

সানির পরের ছবি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘কিল’ ছবির পরিচালক নিখিল নাগেশ ভাটের সঙ্গে জুটি বাঁধছেন সানি দেওল। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘বর্ডার ২’। বক্স অফিসে ভালো ব্যবসাও করছে ছবিটি। এর মধ্যেই পরের ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন সানি। শোনা যাচ্ছে, ‘কিল’ ছবির মতোই একটি অ্যাকশন ছবি পরিচালনা করতে চলেছেন নিখিল। সেখানেই মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে সানির কাছে। চলতি বছর জুন বা জুলাই মাসে শুরু হবে শ্যুটিং। নির্মাতাদের দাবি, এই ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে সানিকে। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি ঠিক করা হয়নি সানির সঙ্গে আর কাকে কাকে দেখা যাবে এই ছবিতে। আপাতত প্রাক প্রযোজনা স্তরের কাজ নিয়েই ব্যস্ত নির্মাতারা। তা শেষ হলেই পুরোদমে প্রস্তুতি শুরু করবেন সানি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ