• বাবা নেই। এখনও বিশ্বাস করতে পারেন না সানি দেওল। নভেম্বরের ২৪ তারিখ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। তারপর থেকে লোকচক্ষুর আড়ালেই ছিলেন সানি দেওল। বিজয় দিবসে তাঁর আসন্ন ছবি ‘বর্ডার ২’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা। সেখানে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। চোখ ভরে ওঠে জলে।
‘বর্ডার’ ছবির সিক্যুয়েল আসতে চলেছে। মঙ্গলবার বিজয় দিবসে ছবির টিজার মুক্তি পায়। অনুষ্ঠানে সেনাবাহিনীর পোশাকেই এসেছিলেন কলাকুশলীরা। টিজারেই হিন্দুস্তানের জন্য লড়ার ডাক দিয়েছেন সানি সহ অন্যান্যরা। রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, অহন শেট্টি সহ আরও অনেক তারকা। আগামী বছর ২৩ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।