Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন সিরিজে সুনীল

নতুন চরিত্রের চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন সুনীল শেট্টি। ফের তাঁর সামনে তেমনই সুযোগ।

নতুন সিরিজে সুনীল
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন চরিত্রের চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন সুনীল শেট্টি। ফের তাঁর সামনে তেমনই সুযোগ। এবার পর্দায় গ্যাংস্টার শ্যামকিশোর গরিকপতির চরিত্র ফুটিয়ে তুলবেন সুনীল। ১৯৮০-৯০-এর দশকে মুম্বইয়ের অন্ধকার জগতের সদস্য শ্যামকিশোর ভবিষ্যতে হয়ে উঠেছিলেন ব্যবসায়ী। তাঁর চরিত্র নিয়েই তৈরি হচ্ছে একটি নতুন সিরিজ। শোনা যাচ্ছে, সত্যি ঘটনার আধারে লেখা বই ‘ব্ল্যাক স্করপিয়ন: টু হেল অ্যান্ড ব্যাক’-এর অবলম্বনে সিরিজটির গল্প সাজানো হচ্ছে। মুখ্য চরিত্রে কাজ করছেন সুনীল। ইতিমধ্যে এই চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। কেবল অভিনয়ই নয়, এই প্রজেক্টের প্রাক প্রযোজনার সঙ্গেও জড়িয়ে রয়েছেন সুনীল। চিত্রনাট্যের বেশ কিছু অংশে সুনীলের সংযোজন রয়েছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ