তীব্র গরমে নাজেহাল শহরবাসী, দেখে নিন আবহাওয়ার হাল-চাল
  • ১৬ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

চৈত্রের শুরুতেই তীব্র দাবদাহ পরিস্থিতি। একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। শহর থেকে জেলা, গরমে নাজেহাল সকলেই। এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে আগামী বুধবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। এদিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement