Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সুকান্তকে বারবার পুলিসি হেনস্তা, সবপক্ষকে হলফনামা দিতে নির্দেশ

পুলিসের হাতে বারবার হেনস্তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তকে বারবার পুলিসি হেনস্তা,  সবপক্ষকে হলফনামা দিতে নির্দেশ
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসের হাতে বারবার হেনস্তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে? তা নিয়ে নজর দেওয়ার জন্য রাজ্যকে পরামর্শ দিল দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২৪ জুলাই মামলার পরবর্তী শুনানি। সবপক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। পাশাপাশি এজি’র উদ্দেশে তিনি বলেন, ‘এমন ঘটনা যাতে না ঘটে, সেটা দেখুন। বিষয়টি আম জনতা এসে বললে তা নিয়ে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু একজন রাজনীতিক যদি এমন অভিযোগ করেন, তাহলে সেটা কোর্টের জন্য খুবই বিড়ম্বনার। এটা অপ্রয়োজনীয় বিবাদ।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ