সুকান্ত মজুমদারের এলাকায় গিয়ে অভিষেকের হুঁশিয়ারি, ‘প্রাক্তন হতে চলেছেন সুকান্ত মজুমদার। উনি এলাকার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াননি। বাংলা ভাষায় কথা বলার জন্য সাত মাস জেল খাটতে হয়েছে মহারাষ্ট্রে যাওয়া দু-জন পরিযায়ী শ্রমিককে। নিজের এলাকার লোকজনকে কোনও সাহায্য করেননি।’



