ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে বিপর্যস্ত পরিষেবা। মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী) স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। এমনটাই জানা গিয়েছে মেট্রো সূত্রে। শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ(মহানায়ক উত্তম কুমার) পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। অফিস ফেরত টাইমে ভোগান্তি যাত্রীদের।



