ব্যস্ত সময়ে নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। যার ফলে বিপর্যস্ত পরিষেবা। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত আপাতত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও অপরদিকে শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত চলছে মেট্রো। চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা।


