অতিবৃষ্টির কারণে বেড়েছে কোপাই নদীর জলস্তর। আর তার ফলেই আজ, রবিবার সকালে ফের জলমগ্ন হল সতীপীঠ কঙ্কালীতলা। এক হাঁটু জলে হেঁটেই মন্দিরে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। তবে পরিস্থিতির দিকে নজর রেখেছে স্থানীয় কঙ্কালীতলা পঞ্চায়েত। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় রয়েছে শান্তিনিকেতন থানার পুলিস।



