Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দার্জিলিং সমস্যার সাংবিধানিক সমাধানের প্রতিশ্রুতি শুভেন্দুর

দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে বৃহস্পতিবার বৈঠক হল নবান্নে।

দার্জিলিং সমস্যার সাংবিধানিক  সমাধানের প্রতিশ্রুতি শুভেন্দুর
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার সাংবিধানিক সমাধান খুঁজতে বৃহস্পতিবার বৈঠক হল নবান্নে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজকুমার সিং এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। 

Advertisement

সমাজ মাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে রাজু বিস্তা জানিয়েছেন, এটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্যের বিজেপি সরকার আলোচনার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে এবং দ্রুত একটি সাংবিধানিক সমাধানের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নেবে। এদিন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশের পদস্থ কর্তাদের উপস্থিতিতে দার্জিলিং ইস্যুতে দীর্ঘ আলোচনা চলে নবান্নে। 
অতীতে কেন্দ্র সরকার আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করলেও তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে আলোচনার প্রতি অনীহা দেখা গিয়েছিল। তবে বর্তমান সরকার সমস্যার সমাধানে আলোচনার পথকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন বিস্তা। এই বৈঠকের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আলোচনা প্রক্রিয়া আরো দ্রুত এগোবে এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষ ঐক্যবদ্ধভাবে সমাধানের পথে এগিয়ে আসবে বলেও তিনি আশাবাদী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ