Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্টুডিওপাড়ার বিবাদ, মামলা ফিরে এল সিঙ্গল বেঞ্চেই

টালিগঞ্জ স্টুডিওপাড়ার ঝামেলা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

স্টুডিওপাড়ার বিবাদ,  মামলা ফিরে এল সিঙ্গল বেঞ্চেই
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: টালিগঞ্জ স্টুডিওপাড়ার ঝামেলা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে মামলা ফিরিয়ে দিয়েছে সিঙ্গল বেঞ্চে। ফলে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ স্টুডিওপাড়ার গোলমাল মেটাতে রাজ্যের তথ্যসচিবকে হস্তক্ষেপ করার যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রইল। আগামীতে সিঙ্গল বেঞ্চেই তাদের আপত্তির কথা জানাতে হবে রাজ্যকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ