Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে পড়ুয়ারা

বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে পড়ুয়ারা

বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক সংগ্রহ করছে পড়ুয়ারা
  • ৭ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

পরিবেশ সচেতনতার বার্তা দিতে বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক ক্যারিব্যাগ সংগ্রহ করছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। আজ জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের এই উদ্যোগ নজর কাড়ে। জেলা প্রশাসনের তরফে প্রতিটি স্কুলকে এই উদ্যোগে শামিল হতে বলা হয়েছে। যে স্কুল সবচেয়ে বেশি প্লাস্টিক সংগ্রহ করতে পারবে তাদের জন্য রয়েছে আর্থিক পুরস্কার। জলপাইগুড়ি সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন, ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও আজ প্লাস্টিক সংগ্রহ অভিযানে শামিল হয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ