Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে শিক্ষককে চড় ছাত্রীর, বিতর্ক

ক্লাসরুমে শিক্ষককে ঘিরে রয়েছে ছাত্রীরা। তাদের চাপে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন এক শিক্ষক। শুধু তাই নয়, ওই শিক্ষকের গালে মারা হয়েছে চড়

বালুরঘাটে শিক্ষককে চড় ছাত্রীর, বিতর্ক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ক্লাসরুমে শিক্ষককে ঘিরে রয়েছে ছাত্রীরা। তাদের চাপে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন এক শিক্ষক। শুধু তাই নয়, ওই শিক্ষকের গালে মারা হয়েছে চড়। বালুরঘাট হাইস্কুলের এই ভিডিয়ো ভাইরাল (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) হতেই শোরগোল পড়ে গিয়েছে। 

Advertisement

অভিযোগ, স্কুলের একাদশ শ্রেণির ছাত্রীরা ওই শিক্ষককে মারধর করেছে। এবিষয়ে কিছু বলতে না চাইলেও ঘটনার কথা স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। 
সূত্রের খবর, ঘটনাটি জানুয়ারির শেষ সপ্তাহে। অভিযুক্ত শিক্ষক নাকি একাদশ শ্রেণির ওই ছাত্রীকে ফোনে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন। এতেই ছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সেদিন ওই শিক্ষক ক্লাসরুমে ঢুকতেই দরজা বন্ধ করে ক্ষোভ উগরে দেয় ছাত্রীরা। এরপরই শিক্ষককে ক্ষমা চাইতে বাধ্য করায় তারা। চাপে পড়ে ওই শিক্ষক ছাত্রীর কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। নাকখত দিতেও বাধ্য হন। বাকি ছাত্রীরা তখন সমবেতভাবে দাবি তোলে ওই শিক্ষককে চড় মারতে হবে। ছাত্রীটিকে সপাটে ওই শিক্ষকের গালে চড় মারতে দেখা যায়। দরজা বন্ধ করে ক্লাসরুমের এই গোটা ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করে বাকি ছাত্রীরা। পরে তা ভাইরাল হয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ