Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

নাগরিকত্ব নিয়ে ছাত্র সংগঠনের প্রতিবাদ, চাপে অসমের সরকার

বাংলাদেশ থেকে আসা হিন্দু অনুপ্রবেশকারী তথা চিহ্নিত বিদেশিদের বিরুদ্ধে নাগরিকত্ব সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে অসম সরকার। এমনই অভিযোগ তুলেছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)।

নাগরিকত্ব নিয়ে ছাত্র সংগঠনের প্রতিবাদ, চাপে অসমের সরকার
  • ১০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

গুয়াহাটি: বাংলাদেশ থেকে আসা হিন্দু অনুপ্রবেশকারী তথা চিহ্নিত বিদেশিদের বিরুদ্ধে নাগরিকত্ব সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে নির্দেশ দিয়েছে অসম সরকার। এমনই অভিযোগ তুলেছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)। এই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খারিজ করে দিলেও  তা মানতে নারাজ আসু। ফলে চাপের মুখে রাজ্যের বিজেপি সরকার। শুক্রবার শহিদ ন্যাসের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠনের কামরূপ মহানগর জেলা শাখা। আসুর সভাপতি উৎপল শর্মা জানিয়েছেন, সমস্ত পুলিস সুপার ও ডেপুটি কমিশনারকে নির্দেশিকা পাঠিয়েছে অসম সরকার। তাতে  বাংলাদেশ থেকে আসা হিন্দু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে। এই ধরনের নির্দেশিকা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবাদস্বরূপ ওই নির্দেশিকার কপি আমরা পুড়িয়েছি। সিএএ-র সময়ও প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের অবস্থান স্পষ্ট। সরকারকে এই নির্দেশিকা প্রত্যাহার করতেই হবে। অসম চুক্তি বাস্তবায়ন করতে হবে। 

Advertisement

এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন,  ফরেনার্স ট্র্যাইব্যুনালে মামলা কমানো হচ্ছে না।  সম্প্রতি একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) অনুসারে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সিদের উপর ফরেনার্স ট্রাইব্যুনালের মামলা কমাতে চলেছে অসম সরকার।  নাগরিকত্ব আইনের (সিএএ) প্রসঙ্গ উল্লেখ করে হিমন্ত বলেছেন, ‘বর্তমান আইনে বদল করার কোনও প্রসঙ্গ নেই। সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে কোনও হস্তক্ষেপ না করলে মন্ত্রিসভার কোনও সিদ্ধান্ত নেওয়া অপ্রয়োজনীয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ