Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টিউশনি পড়তে যাওয়ার পথে পড়ুয়াকে হেনস্তা বোলপুরে

টিউশনি পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

টিউশনি পড়তে যাওয়ার পথে পড়ুয়াকে হেনস্তা বোলপুরে
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: টিউশনি পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী এদিন সকালে হেঁটে টিউশনি যাচ্ছিল। সকালে বৃষ্টির কারণে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল। সেই সুযোগে দু’টি মোটরবাইকে করে চার-পাঁচজন যুবক তার পিছু নেয়। রাস্তায় তার পথ আটকানোর চেষ্টা করা হয়। এমনকি, অশালীন মন্তব্য করা হয় বলেও অভিযোগ। প্রাণভয়ে ওই ছাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করলে বাইক থেকে নেমে দু’-তিনজন যুবক তার পিছু ধাওয়া করে। কোনোমতে একটি জায়গায় লুকিয়ে পড়ে সে। সেইসময় সেখান দিয়ে যাওয়া এক মহিলা তাকে আতঙ্কিত অবস্থায় দেখে এগিয়ে আসেন। মহিলাকে দেখে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ওই মহিলা ছাত্রীর কাছ থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে বাড়িতে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বাড়ি নিয়ে যান। ছাত্রীর মা বলেন, ঘটনায় আমরা অত্যন্ত আতঙ্কিত। পুলিশ-প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ