Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জোরালো ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল দিল্লিও

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকা। আজ, শনিবার দুপুরে তীব্র কম্পন অনুভূত হয়

জোরালো ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল দিল্লিও
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

কাবুল, ১৯ এপ্রিল: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকা। আজ, শনিবার দুপুরে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পন অনুভূত হয়েছে ভারতের দিল্লি এনসিআর, জম্মু ও কাশ্মীরেও। যদিও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। কম্পন অনুভূত হওয়ায়, বাড়ি কিংবা অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন দিল্লির বাসিন্দারা। সেই দৃশ্য দেখা গিয়েছে।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র তরফে জানানো হয়েছে, শনিবার বেলা ১২টা ১৭ মিনিটে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৮৬ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, ওই এলাকাটি এমনিতেই ভূমিকম্প প্রবণ বলে চিহ্নিত। যদিও আজকের  ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। তবে অনেক দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। গত বুধবারও আফগানিস্তানে জোরালো ভূমিকম্প হয়েছিল। ভারতীয় সময় ভোর ৪টে ৪৩ মিনিটে সেই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৯। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়েছিল। উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা। সেদিনও কম্পন অনুভূত হয়েছিল দিল্লি-এনসিআর চত্বরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ