Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

স্ত্রীকে কাঁচি দিয়ে খুন করে ভিডিও পোস্ট, ধৃত যুবক

স্ত্রীকে কাঁচি দিয়ে খুন করে ভিডিও পোস্ট, ধৃত যুবক
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
পুনে: স্ত্রীর সঙ্গে ঝগড়ার মধ্যেই তাঁকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করলেন যুবক। বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ পুনের খরাদি এলাকার ঘটনা। জানা গিয়েছে, খুনের পর ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করে ভিডিও পোস্ট করেন। সেই সূত্র ধরেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শিবদাস গীতে (৩৭)। জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ ওই খুনের ঘটনা ঘটে।  প্রতিবেশীরা জানান, ঝগড়ার সময়েই জ্যোতি গীতে (২৭) চিৎকার করতে থাকেন। তা শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তারপরই শিবদাস তাঁর অফিসের গ্রুপে ভুল স্বীকার করে একটি ভিডিও পোস্ট করেন। পুলিস বৃহস্পতিবার গোটা বিষয়টি সামনে আনে। অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ