Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

ধর্মঘটের প্রভাব পড়বে ব্যাঙ্কিং পরিষেবায়, দাবি

আগামী কাল, বুধবারের শ্রমিক ধর্মঘটে অংশ নিচ্ছে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের একাধিক সংগঠন। তার জেরে ওইদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে।

ধর্মঘটের প্রভাব পড়বে ব্যাঙ্কিং পরিষেবায়, দাবি
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, বুধবারের শ্রমিক ধর্মঘটে অংশ নিচ্ছে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের একাধিক সংগঠন। তার জেরে ওইদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসি‌঩য়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়ার মতো বড় তিনটি সংগঠন সরাসরি ধর্মঘটে অংশ নিচ্ছে।

Advertisement

এআইবিইএ’র সর্বভারতীয় সভাপতি রাজেন নাগর বলেন, ‘ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের মোট ন’টি সংগঠনের যে মঞ্চ রয়েছে, সেই ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের বাকি সদস্যরাও এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। ফলে সার্বিকভাবেই ধর্মঘট সফল হবে বলে আমরা মনে করছি। কেন্দ্রীয় সরকার যে দেশ-বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, যেভাবে শ্রমিক-বিরোধী শ্রম আইন চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেই আমরা এই ধর্মঘটে শামিল হচ্ছি।’
এদিকে, পোস্ট অফিসে ধর্মঘটের প্রভাব তেমন পড়বে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, বুধবার বিভিন্ন গণসংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দিন রাজ্য সরকারের অফিসসহ সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতে চারটি নির্দিষ্ট কারণ ছাড়া ছুটি নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। চাইল্ড কেয়ার লিভ এবং মেটারনিটি লিভের ক্ষেত্রে অবশ্য ৮ জুলাইয়ের আগে অনুমোদিত ছুটিই গ্রাহ্য হবে। অন্যরা অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে এবং তাঁদের কর্মজীবন থেকেও বাদ যাবে ওই দিনটি। 
এদিকে, কেন্দ্রীয় শ্রম কোড বাতিলের দাবিতে বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘট নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ওটা বামেদের বার্ষিক ক্যালেন্ডারের কর্মসূচি। তৃণমূল জামানায় ধর্মঘট, বন্‌ধ প্রভৃতি শব্দ উঠে গিয়েছে।

সম্পর্কিত সংবাদ