Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অশান্ত বাংলাদেশ, নাইট ভিশনে চোখ রেখে খোলা সীমান্তে কড়া নজরদারি

ফের অশান্ত বাংলাদেশ। মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া রাজশাহি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে রয়েছে। হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে।

অশান্ত বাংলাদেশ, নাইট ভিশনে চোখ রেখে খোলা সীমান্তে কড়া নজরদারি
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ফের অশান্ত বাংলাদেশ। মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া রাজশাহি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে রয়েছে। হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। অতীত বলছে যতবারই বাংলাদেশে হিংসার আগুন ছড়িয়েছে, ততবারই বাংলার খোলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবারও সেই আশঙ্কা করছেন গোয়েন্দারা। সীমান্তবর্তী গ্রামগুলিতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। সতর্ক রয়েছে বিএসএফও। 

Advertisement

কুয়াশার দাপটে সীমান্তে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। শনিবারও সকালে প্রায় ১০টা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার দাপটে একেবারে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাতে সীমান্তে পাহারায় সমস্যা হচ্ছে। রাতভর নাইট ভিশনে চোখ রেখে খোলা সীমান্তে কড়া নজরদারি চলছে। এই কনকনে শীতে কুয়াশার মধ্যে সীমান্ত এলাকায় চোরা চালানও বাড়ছে। এদিকে পাচারকারীদের দৌরাত্ম্য, অপরদিকে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়াই এখন চ্যালেঞ্জ বিএসএফের। বিএসএফের এক আধিকারিক বলেন, মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকায় কড়া সতর্কতা জারি রয়েছে। দিনের বেলা যেমন নজরদারি চলছে, তেমনই নাইট ভিশনে আমরা নজরদারি চালাচ্ছি। 
উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির উপর ভয়ঙ্কর হামলার পর থেকে গত কয়েকদিন ধরে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। ঢাকায় ভারতীয় দূতাবাসের কাছে এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহিতে সহকারী হাই কমিশনে দফায় দফায় প্রতিবাদ হয়েছে। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর পর গোটা বাংলাদেশ জুড়ে প্রতিবাদ আরও তীব্র আকার নেয়। রাজশাহির পাশেই এপারে রয়েছে জলঙ্গি সীমান্ত। স্বাভাবিকভাবে চিন্তিত রয়েছে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা। জলঙ্গির চর এলাকার বাসিন্দা আফসার আলি মণ্ডল বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের যা চলছে, তাতে আমরাও চিন্তিত রয়েছি। বাংলাদেশ যখনই অশান্ত হয়েছে, তখনই অনুপ্রবেশের মতো ঘটনা ঘটেছে। আর সীমান্ত লাগোয়া গ্রামে আমরা বসবাস করি বলে আমাদের ভয় সব থেকে বেশি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ