আগামী কয়েকদিন শহর থেকে জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল, সোমবারও শহরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। আজ, মঙ্গলবারও শহরে দুপুরে বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



