Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদি-ভজনা নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়, গুরুত্ব দিতে নারাজ থারুর

বিদেশের মাটিতে অপারেশন সিন্দুরের সাফল্য প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন শশী থারুর। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদের মোদি-ভজনা নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়।

মোদি-ভজনা নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়, গুরুত্ব দিতে নারাজ থারুর
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: বিদেশের মাটিতে অপারেশন সিন্দুরের সাফল্য প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন শশী থারুর। তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদের মোদি-ভজনা নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়। তবে তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ থারুর। তাঁর সাফ জবাব, এসবের জন্য সময় নেই। আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।

Advertisement

অপারেশন সিন্দুরের সাফল্য প্রচারে দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। পানামাতে সেই দলে ছিলেন থারুরও। সেখান থেকে কলম্বিয়ার বোগোটাতে গিয়েছেন তিনি। তার ফাঁকেই সমালোচকদের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। তবে প্রধানমন্ত্রী ও মোদি জমানার প্রশংসা নিয়ে তাঁর মন্তব্যের কাটাছেঁড়া বন্ধ হচ্ছে না। এবার ২০১৮ সালে প্রকাশিত থারুরের ‘দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার’ বইকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। এক্স হ্যান্ডলে কটাক্ষের সুরে তিনি লেখেছেন, সার্জিক্যাল স্টাইক নিয়ে ওই বইতে থারুর যা লিখেছেন, আমি তার সঙ্গে একমত। পোস্টের সঙ্গেই একটি পাতার একাংশ চিহ্নিত করে দিয়েছেন পবন। সেখানে ২০১৬ সালের সার্জিক্যাল স্টাইক নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির করার অভিযোগ তুলেছিলেন থারুর। প্রসঙ্গত, পানামার অনুষ্ঠানে মোদি জমানার প্রশংসা করে কংগ্রেস সাংসদ জানিয়েছিলেন, বর্তমান সরকারের আমলে পরিস্থিতি বদলেছে। এখন জঙ্গিরা বুঝতে পেরেছে, অপরাধের শাস্তি পেতেই হবে। তাই এবার তাঁর বইয়ের অংশ তুলেই সাংসদকে নিশানা করল হাত শিবির।

সম্পর্কিত সংবাদ