Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জানুন কখন

কলকাতায় তাপমাত্রা খুব বেশি না চড়লেও ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না। রবিবারও কিছু এলাকায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

আজ শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জানুন কখন
  • ২৬ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

কলকাতা: কলকাতায় তাপমাত্রা খুব বেশি না চড়লেও ভ্যাপসা গরম থেকে রেহাই মিলছে না। রবিবারও কিছু এলাকায় সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আজ, সোমবারও শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

এদিন সকালে রোদ ঝলমল করলেও দুপুর অথবা সন্ধ্যার পরে আকাশ কালোমেঘে ঢেকে যেতে পারে। সেইসঙ্গে নামতে পারে বৃষ্টি। সেইসঙ্গে হাল্কা ঝড়ও হতে পারে। সর্বশেষ পূর্বাভাসে এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বিভিন্ন স্থানেও আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২৫ মে সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০.৬ মিলিমিটার।

Advertisement
সম্পর্কিত সংবাদ