Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে চুরি যাওয়া ট্রেলার উদ্ধার উত্তরপ্রদেশে, ধৃত ১

অভিযোগ হওয়ার মাস খানেকের মধ্যেই পুরাতন মালদহ থেকে চুরি যাওয়া ট্রেলার উদ্ধার হল উত্তরপ্রদেশে। ঘটনায় মালদহ থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মতিন আলি।

পুরাতন মালদহে চুরি যাওয়া ট্রেলার উদ্ধার উত্তরপ্রদেশে, ধৃত ১
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: অভিযোগ হওয়ার মাস খানেকের মধ্যেই পুরাতন মালদহ থেকে চুরি যাওয়া ট্রেলার উদ্ধার হল উত্তরপ্রদেশে। ঘটনায় মালদহ থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মতিন আলি। বাড়ি উত্তরপ্রদেশের রাজেদায়। ১৬ জানুয়ারি একটি ট্রেলার চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী দাবি, ২ জানুয়ারি করণদিঘিতে ট্রেলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ৫ জানুয়ারি রাতে করণদিঘি থেকে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি চাকিমোড়ে একটি শোরুমে গাড়িটি নিয়ে আসা হয়। সেখানে কিছুদিন ছিল। ৯ জানুয়ারি সকালে গাড়িটির কোনো হদিশ পাওয়া যায় না। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ হয়। ঘটনার তদন্ত নামে পুলিশ। 

Advertisement

এলাকায় সিসি ক্যামেরা সহ বিভিন্ন কিছু খতিয়ে দেখে জানা যায় গাড়িটি রয়েছে উত্তরপ্রদেশে। সম্প্রতি পুলিশ ওই রাজ্যে গিয়ে সিম্বলি থেকে গাড়িটি উদ্ধার করে। শুধু তাই নয় গাড়ির ইঞ্জিনটি হরিয়ানাতে অভিযুক্ত রেখেছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। সেটিও উদ্ধার করা হয়েছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে, ট্রেলার উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। ঘটনায় উত্তরপ্রদেশের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ