Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তোষক কেটে চুরির টাকা ও সোনা উদ্ধার

তোষক কেটে চুরির টাকা ও সোনা উদ্ধার
  • ৪ জুন, ২০২৫ ২০:০৬

খাটে পাতা তোষক কেটে চুরির টাকা ও সোনা উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। দিন কয়েক আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের নাজিরপাড়া এলাকায় দিনেদুপুরে দরজা ভেঙে এক ব্যক্তির বাড়িতে সোনার গয়না ও লক্ষাধিক টাকা চুরি যায় বলে অভিযোগ দায়ের হয় থানায়। ওই ঘটনায় এলাকার বাসিন্দা শুভঙ্কর রায় ওরফে পুচকা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিস। আদালতের নির্দেশে তাকে হেফাজতে নিয়ে জেরা করতেই আজ, বুধবার ধৃতের বাড়িতে খাটে পাতা তোষকের ভিতর থেকে উদ্ধার হল চুরির টাকার একাংশ ও সোনার গয়না। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, বুধবার ধৃত ওই দুষ্কৃতীকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই খাটে পেতে রাখা তোষক কেটে ১৬ হাজার টাকা ও সোনার চেন উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় ধৃতের এক সহযোগী ছিল। ঘটনার পর থেকে সে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ